সিলেটের নতুন ডিসি মো. রেজা হাসান

সিলেটের নতুন ডিসি মো. রেজা হাসান

প্রথম ডেস্ক

২৮/০৬/২০২৬ ১৬:২৯:০৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন মো. রেজা হাসান। তিনি বর্তমানে কুমিল্লার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। আজ রোববার (২৮ জুন) দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।


এর আগে গত ২১ জুন (রোববার) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক আদেশে সিলেটের বিদায়ী জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়। ওই আদেশে তাকে সিলেটের দায়িত্ব থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে।


উল্লেখ্য, গত বছরের (২০২৫ সালের) ১৮ আগস্ট মো. সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপর ২১ আগস্ট তিনি সিলেটে জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছিলেন।


প্রীতম দাস/ তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad