আগামী ৬ মাস অপরিবর্তিত থাকছে সঞ্চয়পত্রের মুনাফার হার
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম ছয় মাসের (জুলাই-ডিসেম্বর) জন্য সঞ্চয় কর্মসূচির মুনাফার হার নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। জাতীয় সঞ্চয় অধিদপ্তর জানিয়েছে, আগামী ছয় মাস সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত থাকবে। ফলে বিনিয়োগকারীরা আগের হারেই স্কিম অনুযায়ী মুনাফা পাবেন। এতে স্কিমের ধরন অনুযায়ী মুনাফার সর্বোচ্চ হার হবে ১১.৮২ শতাংশ থেকে ১১.৯৮ শতাংশ পর্যন্ত।
বৃহস্পতিবার (২ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের সরকারি ঋণ ও আর্থিক সম্পদ ব্যবস্থাপনা অনুবিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় সঞ্চয় স্কিমগুলোর জন্য চলতি বছরের জানুয়ারি-জুন মেয়াদে যে সুদহার বলবৎ ছিল, আগামী জুলাই-ডিসেম্বর সময়েও তা একই হার এবং একই শর্তে অব্যাহত থাকবে। সঞ্চয়পত্রের ক্ষেত্রে বিদ্যমান এই সুদহার বলবৎ থাকার বিষয়টি গত ১ জুলাই থেকে কার্যকর বলে গণ্য হবে।
তানজুমা তাবাসসুম
মন্তব্য করুন: