আর্জেন্টিনা-মিসর ম্যাচের রেফারিং নিয়ে মরিনহোর ক্ষোভ
বিশ্বকাপ জমে ক্ষীর গ্রুপপর্ব থেকেই। অ্যাটাক-কাউন্টার অ্যাটাক, কখনও গোলের বন্যা, কখনও তুমুল ডিফেন্স - দুর্দান্ত সব লড়াই উপভোগ করছে ফুটবলপ্রেমীরা। এবারের বিশ্বকাপ এমন যে, প্রতিটি ম্যাচই শ্বাসরুদ্ধকর। পুঁচকে দল বা আন্ডারডগ বলে যেন কিছুই নেই। তবে এরইমধ্যে বেশ কয়েকটি ম্যাচ রেফারিং নিয়েও হয়েছে বিতর্ক। সবশেষ শেষ ষোলোতে আর্জেন্টিনা-মিসর ম্যাচ নিয়ে বিতর্কের শেষ নেই।
ব্রাজিল সমর্থকরাসহ গোটা বিশ্বের আর্জেন্টিনাবিরোধীরা মেতেছেন এই বিতর্কে, নানা সমালোচনা করছেন তারা। সেই দলে যোগ দিলেন পর্তুগিজ কোচ হোসে মরিনহো।
আর্জেন্টিনার বিপক্ষে মিসরের হারের ম্যাচের রেফারিং নিয়ে রিয়াল মাদ্রিদ কোচের মন্তব্য,‘দিনের আলোতে ডাকাতি’ করা হয়েছে। ম্যাচে মিশরের একটি গোল ভিএআরের সিদ্ধান্তে বাতিল হওয়ার প্রসঙ্গে এমন মন্তব্য করেন তিনি।
মরিনহোর দাবি, গোল হওয়ার পর সেটি বাতিল করার সিদ্ধান্ত ফুটবলের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তার ভাষায়, ‘এটা দিনের আলোতে ডাকাতি। যদি সত্যিই ফাউল হয়ে থাকে, তাহলে রেফারির তখনই খেলা থামানো উচিত ছিল। গোল হওয়ার জন্য অপেক্ষা করে পরে সেটি বাতিল করা মোটেও গ্রহণযোগ্য নয়।’তিনি আরও বলেন, এমন সিদ্ধান্ত একটি দলের পরিশ্রমকে মুহূর্তেই ম্লান করে দিতে পারে এবং এত বড় মঞ্চে এ ধরনের বিতর্ক ফুটবলের ভাবমূর্তিকেও প্রশ্নের মুখে ফেলে।
ম্যাচটিতে মিসর ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয়। তবে ভিএআরের সিদ্ধান্ত, সম্ভাব্য পেনাল্টি না দেওয়া এবং রেফারির একাধিক সিদ্ধান্ত নিয়ে ম্যাচ শেষে মিসর শিবিরে তীব্র ক্ষোভ দেখা দেয়।
অথৈ
মন্তব্য করুন: