হ্যান্ডকাপসহ আসামীর পলায়ন
হবিগঞ্জে দুইদিন পরও সেই আ’লীগ নেতা গ্রেফতার হয় নি
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় গ্রেফতারের পর হ্যান্ডকাপসহ পালানো আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদকে দুইদিন (৪৮ ঘন্টা ) অতিবাহিত হলেও গ্রেফতার করতে পারেনি পুলিশ। পালিয়ে যাওয়া আব্দুল মজিদ উপজেলার কাগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ও গত বছরের ৫ আগস্ট সংঘটিত ৯ হত্যা মামলার অন্যতম আসামী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আওয়ামী লীগ নেতা ও ৯ হত্যা মামলারআসামী আব্দুল মজিদ দীর্ঘদিন পলাতক থাকার পর সম্প্রতি বাগাহাতা গ্রামের নিজ বাড়িতে আসেন। বানিয়াচং থানা পুলিশ খবর পেয়ে গত সোমবার দুপুর ১২ টায় আব্দুল মজিদকে গ্রেফতার করে। গ্রেফতারের পর নৌকায় দিয়ে তাকে থানায় নিয়ে আসার সময় তার স্বজনসহ একদল লোক ধাওয়া দিয়ে পুলিশকে বহনকারী নৌকাটি ডুবিয়ে দেয়। তখন আব্দুল মজিদ হ্যান্ডকাপসহ নৌকা থেকে লাফ দিয়ে পালিয়ে যান। এসময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা বলেন- হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া আব্দুল মজিদকে গ্রেফতার করতে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে। কিন্তু ভাটি এলাকায় হওয়ায় নৌকা দিয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে। তাই অভিযানে কিছুটা সমস্যা হচ্ছে। তিনি আরও বলেন-পুলিশের দুইটি টিম দিনরাত অভিযান চালিয়ে যাচ্ছে। আশা করি খুব শীঘ্রই তাকে গ্রেফতার করতে পারব। এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি বলে তিনি জানান।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: