সিলেটে শাহজালাল (র.) এর মাজারের দানবাক্সের টাকা গণনা শুরু

সিলেটে শাহজালাল (র.) এর মাজারের দানবাক্সের টাকা গণনা শুরু

প্রথম সিলেট প্রতিবেদন

১১/০৭/২০২৬ ১৩:০৬:২৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট শাহজালাল (র.) এর মাজারের দানবাক্সের টাকা গণনা শুরু হয়েছে। শনিবার (১১ জুলাই) বেলা পৌনে ১২ টার দিকে প্রায় ৫০ জন স্বেচ্ছাসেবী মিলে টাকা গণনা শুরু করেন। এর আগে আইনশঙ্খলা রক্ষাকারী বাহিনী, জেলা প্রশাসনের প্রতিনিধি ও আনসার বাহিনীর সদস্যদের মাধ্যমে দানবাক্সের টাকাগুলো বস্তার ভেতরে ভরে রাখা হয়। 


এর আগে গত ১২ জুন মাজারের আয়-ব্যয়ের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেন সিলেটের তৎকালীন জেলা প্রশাসক সারওয়ার আলম। এরই অংশ হিসেবে গত ১৮ জুন মাজারে নতুন চারটি দানবাক্স স্থাপন এবং ঐতিহাসিক তিনটি দানের ডেক ও একটি দানবাক্স সিলগালা করা হয়। পরবর্তীতে গত ২২ জুন ৭শ বছরের প্রথা ভেঙে প্রথমবার মাজারের ঐতিহাসিক ডেক ও দানবাক্স খোলা হলে ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া যায়, যা সোনালী ব্যাংকের একটি অ্যাকাউন্টে জমা রাখা হয়। মাজারের এই ব্যবস্থাপনা নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে তৎকালীন জেলা প্রশাসককে প্রত্যাহার করে নেয় সরকার।


পরবর্তীতে গত ২৬ জুন মাজারের আর্থিক ব্যবস্থাপনায় সুশাসন নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে প্রধান করে ১১ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়। গত বৃহস্পতিবার বিকেলে সিলেট সার্কিট হাউসে এই কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।


সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও কমিটির সদস্য আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় মাজার, মসজিদ ও মাদ্রাসা পরিচালনা এবং আর্থিক ব্যবস্থাপনা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, আজ শনিবার দুপুর ১২টা থেকে কমিটির সদস্য, মাজার কর্তৃপক্ষ, মাদ্রাসার শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে দানবাক্সের অর্থ গণনা করা হবে। গণনা শেষে সংগৃহীত অর্থ জেলা প্রশাসকের নামে নির্ধারিত ব্যাংক হিসাবে জমা রাখা হবে।


মীর্জা ইকবাল

মন্তব্য করুন: