কানসাসকে বিদায় জানিয়ে মেসির আবেগঘন পোস্ট
দীর্ঘদিন কানসাস সিটিকে নিজেদের ‘হোম বা বেজ ক্যাম্প’ বানিয়ে টুর্নামেন্টের প্রস্তুতি সেরেছে আলবিসেলেস্তেরা। তবে বিশ্বকাপের নিয়ম ও পরবর্তী ম্যাচগুলোর ভেন্যুর কারণে অবশেষে তাদের প্রিয় এই আস্তানাটি ছাড়তে হলো। বিদায়বেলায় ঐতিহ্যবাহী বারবিকিউ পার্টির আয়োজন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির ছোট কিন্তু গভীর বার্তাই বলে দেয়, কানসাস সিটির প্রতি পুরো দলের একটা অন্যরকম আবেগ তৈরি হয়েছিল।
সামনে এখন ইংল্যান্ডের বিপক্ষে সেই বহুল প্রতীক্ষিত সেমিফাইনাল ম্যাচ। আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে হতে যাওয়া এই হাইভোল্টেজ ম্যাচকে সামনে রেখে আর্জেন্টিনা দল এখন সম্পূর্ণ মনোযোগী। কানসাস সিটির অধ্যায় শেষ হলেও, বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের আশা মেসিদের এই জয়যাত্রা যেন এবার ট্রফি জয়ের মাধ্যমেই শেষ হয়!
আর আর
মন্তব্য করুন: