তাহিরপুরে খেলার মাঠ ও সরকারি রাস্তা দখলের প্রতিবাদে প্রতিবাদ সভা
সুনামগঞ্জের তাহিরপুরে জাল দলিলের মাধ্যমে খেলার মাঠ ও সরকারি রাস্তা দখলের প্রতিবাদে এক প্রতিবাদ সভা ও মানববন্ধন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) বিকেলে স্থানীয় কাইকড়পাড়া খেলার মাঠে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন শেরুজ্জামান। সালমান আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, তাহিরপুরের লাউড়ের গড় এর বাসিন্দা সিলেট জেলা জজ কোর্টের বেঞ্চ সহকারি ভুমি খেকো নারজেল জাল দলিল সৃজণ করে ঘাগটিয়া গ্রামের কাইকড়পাড়া খেলার মাঠ ও জালরটেকের সরকারি রাস্তা জাল দলিলের মাধ্যমে রেকর্ড করে নেয়। এ ঘটনা স্থানীয়রা জানতে পারলে গ্রামে উত্তেজনা ও বিক্ষুভ ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় গ্রামবাসী পরিস্থিতির প্রতিকার দাবি করে প্রতিবাদ সভার আয়োজন।
বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, ভূমি খেকো নারজেল দ্রুত ভুল শোধরে খেলার মাঠ ও সরকারি রাস্তা ছেড়ে না দিলে আরও দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। এ ব্যাপারে আইনী প্রচেষ্টাও চলমান থাকবে।
আর আর
মন্তব্য করুন: