সুনামগঞ্জে আবারও শ্রেষ্ঠ ওসির মুকুট পেলেন সদর থানার রতন শেখ

সুনামগঞ্জে আবারও শ্রেষ্ঠ ওসির মুকুট পেলেন সদর থানার রতন শেখ

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১৫/০৭/২০২৬ ২১:০২:৪২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আবারও সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন সদর মডেল থানার রতন শেখ পিপিএম।


​সুনামগঞ্জ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত জেলার মাসিক কল্যাণ সভায় তাঁর হাতে এই শ্রেষ্ঠত্বের পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন জেলা পুলিশ সুপার।


​পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, জুন ২০২৬ মাসে সুনামগঞ্জ সদর থানা এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, চোরাচালান পণ্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল (পলাতক আসামি গ্রেফতার) এবং সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অসামান্য ভূমিকা রাখায় জেলার সকল থানার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেন তিনি। জুন মাসজুড়ে সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানের পণ্য জব্দ করা হয়। দীর্ঘদিন ধরে পলাতক থাকা সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত অসংখ্য আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং থানা এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড শূন্যের কোঠায় নামিয়ে আনতে পুলিশি টহল জোরদার করা হয়।


​পুরস্কার প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় ওসি রতন শেখ পিপিএম বলেন, যেকোনো কাজের স্বীকৃতি কাজের অনুপ্রেরণা বহুগুণ বাড়িয়ে দেয়। এই অর্জন আমার একার নয়, এটি সুনামগঞ্জ সদর মডেল থানার প্রতিটি পুলিশ সদস্যের অক্লান্ত পরিশ্রমের ফল। আমাদের এই সাফল্যের পেছনে জেলা পুলিশ সুপার স্যারের সঠিক দিকনির্দেশনা অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করেছে। সুনামগঞ্জ সদর থানাকে অপরাধ ও মাদকমুক্ত রাখতে আমাদের এই অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


​কল্যাণ সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। রতন শেখের এই ধারাবাহিক সাফল্যে স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষ অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, তাঁর এই বলিষ্ঠ নেতৃত্বের কারণে সুনামগঞ্জ সদর এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগামীতে আরও সুদৃঢ় ও নিরাপদ হবে।

প্রীতম দাস/ ডিডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad