ছড়ায়ে বৃষ্টির বেলফুল: সুনামগঞ্জে উদযাপিত হলো ‘বর্ষায় নজরুল’

ছড়ায়ে বৃষ্টির বেলফুল: সুনামগঞ্জে উদযাপিত হলো ‘বর্ষায় নজরুল’

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১৯/০৭/২০২৬ ২১:৩৬:৪৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

“ছড়ায়ে বৃষ্টির বেলফুল, দুলায়ে মেঘলা চাঁচর চুল...”। আষাঢ়ের মেঘমল্লার আর নজরুলের সৃষ্টিসুখ-এ দুইয়ের যুগলবন্দিতে সুনামগঞ্জে বসেছিল সুর ও বাণীর এক অনন্য আসর। নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল প্রাণবন্ত উৎসব ‘বর্ষায় নজরুল’।


রবিবার (১৯ জুলাই) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তন যেন রূপ নিয়েছিল নজরুল-কাব্যের এক টুকরো মেঘদূতে। উৎসবের সূচনা হয় কবির স্মরণে এক ভাবগম্ভীর আলোচনা সভার মধ্য দিয়ে।


জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেলের সভাপতিত্বে এবং সৌরভ অধিকারী অয়ন ও সুমনা তালুকদার রিম্পির যৌথ ও সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শাকিলা রহমান।


বিশেষ অতিথি হিসেবে নজরুলের জীবন ও কর্মের ওপর আলোকপাত করেন সুনামগঞ্জ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক জাকির হোসেন, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, জেলা জাসাস এর সদস্য সচিব ও জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্যমোনাজ্জির হোসেন সুজন,অ্যাডভোকেট আনিসুজ্জামান শামীম, এডিশনাল পিপি। 


আলোচকগণ তাঁদের বক্তব্যে বলেন, কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, আমাদের চিরকালের বিদ্রোহী ও প্রেমের কবি। তাঁর প্রতিটি অমর সৃষ্টি আজও বাঙালি মানসকে উদ্বুদ্ধ করে। নজরুলের লেখনীতে বর্ষা এসেছে কখনও মিলনের আকুলতায়, কখনও বিরহের নীল মেঘে। বক্তারা আহ্বান জানান, কবির কালজয়ী সৃষ্টিকে কেবল মুখে নয়, মনে-প্রাণে ধারণ করাই হবে তাঁর প্রতি প্রকৃত সম্মান প্রদর্শন।


আলোচনা শেষে মিলনায়তন জুড়ে নেমে আসে সুরের পশলা। জেলা শিল্পকলা একাডেমির একঝাঁক তরুণ ও উদীয়মান শিক্ষার্থীর কণ্ঠে ও চরণে প্রাণ পায় নজরুলের বর্ষার গান, কবিতা আর নৃত্য। নূপুরের নিক্বণ, কবিতার পঙ্ক্তি আর রাগ-প্রধান গানের মূর্ছনায় দর্শক-শ্রোতারা কিছুক্ষণের জন্য হলেও হারিয়ে গিয়েছিলেন নজরুলের সেই মেঘমেদুর বর্ষার জগতে।

লতিফুর রহমান রাজু/ ডিডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad