হবিগঞ্জে বিজিবির অভিযানে কাভার্ড ভ্যানসহ ৬০ লাখ টাকার কাঠ জব্দ

হবিগঞ্জে বিজিবির অভিযানে কাভার্ড ভ্যানসহ ৬০ লাখ টাকার কাঠ জব্দ

ফয়সল চৌধুরী,হবিগঞ্জ

২২/০৭/২০২৬ ০০:১৬:১৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে একটি কাভার্ড ভ্যানসহ প্রায় ৬০ লাখ টাকার গর্জন কাঠ জব্দ করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)। 

মঙ্গলবার রাত ১০ টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।

এতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকায় চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করা হয়। সকাল সাড়ে ৯টার দিকে একটি কাভার্ড ভ্যানকে থামানোর সংকেত দিলে চালক টহল দলের উপস্থিতি টের পেয়ে গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় গাড়িসহ বিপুল পরিমাণ গর্জন কাঠ জব্দ করা হয়।

হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন- জব্দকৃত কাঠ ও কাভার্ড ভ্যানের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে জব্দকৃত বনজ সম্পদ সাতছড়ি বন্যপ্রাণী রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন- সাতছড়ি, রেমা-কালেঙ্গাসহ হবিগঞ্জের সংরক্ষিত বনাঞ্চলগুলো রক্ষায় আরও কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। দেশের প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ সুরক্ষায় বিজিবির এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।

সাতছড়ি বন্যপ্রাণী রেঞ্জের ডেপুটি রেঞ্জার মো. মোবারক হোসেন জানান, জব্দকৃত গর্জন কাঠ রেঞ্জ কার্যালয়ে গ্রহণ করা হয়েছে। প্রাথমিক যাচাই-বাছাই শেষে প্রচলিত বন আইন ও বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad