ছাতকে গলায় ফাঁ'স দিয়ে যুবকের মৃ'ত্যু, অভাব ঋণের চাপের কথা জানিয়েছে পরিবার

ছাতকে গলায় ফাঁ'স দিয়ে যুবকের মৃ'ত্যু, অভাব ঋণের চাপের কথা জানিয়েছে পরিবার

নিজস্ব প্রতিনিধি. ছাতক

০৮/০৮/২০২৬ ১৪:২২:১৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ছাতকে গলায় ফাঁ'স দিয়ে হেলাল মিয়া (২০) নামে এক যুবকের মৃ'ত্যু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার চরমহল্লা ইউনিয়নের টেটিয়ারচর গ্রামে এ ঘ'ট'না ঘটে।

নি'হ'ত হেলাল মিয়া টেটিয়ারচর গ্রামের মৃ'ত মনাই (তোরাব) আলীর ছেলে।পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ছাতক থানার এসআই (নিঃ) মো. আনোয়ারুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘ'ট'নাস্থলে পৌঁছান। পরে স্থানীয়দের উপস্থিতিতে একটি মেহগনী গাছের ডাল থেকে হেলালের ম'র'দেহ নামানো হয়।

রাতেই পুলিশ ম'র'দেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হেলাল পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন। সংসারের অভাব-অনটন ও ঋণগ্রস্ততার কারণে মা'নসিক ক'ষ্ট থেকে তিনি আ'ত্ম'হ'ত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ছাতক থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃ'ত্যুর প্রকৃত কারণ ময়'নাত'দ'ন্ত ও ত'দ'ন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।


আর আর

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad