ধৈর্য, সততা আর আত্মবিশ্বাসে ঘুরে দাঁড়ানো সফল ব্যবসায়ী আছলম আলীর গল্প

ধৈর্য, সততা আর আত্মবিশ্বাসে ঘুরে দাঁড়ানো সফল ব্যবসায়ী আছলম আলীর গল্প

নিজস্ব প্রতিনিধি. ছাতক

১০/০৮/২০২৬ ১২:৪৩:৪০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জীবনে সফল হতে হলে শুধু অর্থ বা পুঁজি নয়, প্রয়োজন ধৈর্য, আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রম। নানা প্রতিকূলতা পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়ে সফলতার পথে এগিয়ে চলার এমনই এক অনুপ্রেরণামূলক গল্প ছাতকের ব্যবসায়ী আছলম আলীর।

সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টে দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে পরিচালিত হচ্ছে ‘রিহা টেলিকম’ নামে তাঁর ব্যবসা প্রতিষ্ঠান। ২০০৬ সালে অল্প পুঁজি নিয়ে ‘বদরুল টেলিকম’ নামে মোবাইল থেকে মোবাইলে ফোন ও মোবাইলের বিভিন্ন সরঞ্জাম ক্রয়-বিক্রয়ের মাধ্যমে ব্যবসায়িক যাত্রা শুরু করেন আছলম আলী।

২০০৮ সালে ব্যবসার পরিধি বাড়িয়ে শুরু করেন বিকাশ লোডের ব্যবসা। তবে ব্যবসার পথটা সবসময় মসৃণ ছিল না। একাধিকবার তাঁর দোকানে চুরির ঘটনা ঘটে। এতে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েন তিনি। অনেকের কাছে হয়তো সেখানেই থেমে যাওয়ার কারণ তৈরি হতো, কিন্তু আছলম আলী থেমে যাননি। ধৈর্যকে শক্তি আর আত্মবিশ্বাসকে পুঁজি করে বারবার ঘুরে দাঁড়িয়েছেন তিনি।

২০১০ সাল থেকে তাঁর প্রতিষ্ঠানে দুজন মানুষের কর্মসংস্থান হয়। এর মাধ্যমে তাঁর ব্যবসা শুধু নিজের পরিবারের নয়, আরও দুটি পরিবারের জীবিকার ভরসা হয়ে ওঠে।

২০১১ সালে বিয়ের পরও ব্যবসা চালু রেখে জীবিকার সন্ধানে প্রবাসে পাড়ি জমান আছলম আলী। তবে দেশ ও নিজের ব্যবসার প্রতি টান তাঁকে আবারও দেশে ফিরিয়ে আনে। দেশে ফিরে তিনি পুনরায় নিজের ব্যবসা প্রতিষ্ঠানে সময় দিতে শুরু করেন। দিন-রাত পরিশ্রম করে ধীরে ধীরে ব্যবসাকে আরও সুসংগঠিত করেন।

বর্তমানে আছলম আলী একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি তিন কন্যাসন্তানের জনক। তাঁর দুই মেয়ে গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এবং আরেক মেয়ে একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করছে।

নিজের সংগ্রামের কথা বলতে গিয়ে আছলম আলী বলেন, “পিতা-মাতার পরামর্শে অল্প টাকা পুঁজি নিয়ে ২০০৬ সালে দোকানটি শুরু করি।

২০২৬ সালের মধ্যে অনেক সমস্যার মুখোমুখি হয়েছি। অনেক সময় মনে হয়েছে ঘুরে দাঁড়ানোর সুযোগ হয়তো আর নেই। কিন্তু ধৈর্য, আত্মবিশ্বাস ও সততার সঙ্গে ব্যবসা করলে মানুষ কখনো বিফল হয় না। আল্লাহর রহমতে বর্তমানে আমি আমার জায়গা থেকে সফল। বাকি জীবনটাও সততার সঙ্গে ব্যবসা করে সফলভাবে কাটাতে চাই।

আছলম আলী ছাতক উপজেলার সৈদেরগাঁও ইউনিয়নের বাউভোগলী গ্রামের আছদ্দর আলীর ছেলে। তাঁর ব্যবসা প্রতিষ্ঠান ‘রিহা টেলিকম’ সিলেট-সুনামগঞ্জ সড়কের গুরুত্বপূর্ণ গোবিন্দগঞ্জ পয়েন্টে অবস্থিত।

দীর্ঘ ২০ বছরের ব্যবসায়িক জীবনে চুরি, আর্থিক ক্ষতি, প্রবাসজীবনসহ নানা প্রতিকূলতা পেরিয়ে আছলম আলীর ঘুরে দাঁড়ানোর গল্প যেন নতুন উদ্যোক্তাদের জন্য একটি বার্তা ব্যর্থতা মানুষকে থামিয়ে দিতে পারে না, যদি তার ভেতরে থাকে ধৈর্য, সততা ও আবার শুরু করার সাহস।

সুজন তালুকদার /রত্না বাউরী

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad