হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল ‘চুরি’ করা সেই এসআই ক্লোজ

হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল ‘চুরি’ করা সেই এসআই ক্লোজ

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

১০/০৮/২০২৬ ২১:৫৯:১৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের আজমিরীগঞ্জে ফল বিক্রেতার মোবাইল ফোন নিয়ে যাওয়ার অভিযোগে উপপরিদর্শক (এসআই) রাসেল মিয়াকে হবিগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) তাকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়। গত শনিবার (৮ আগস্ট) রাতে আজমিরীগঞ্জ বাজারের রাজিব আহমেদের ফলের দোকানে এ ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, এসআই রাসেল দোকানে গিয়ে পেয়ারা ও লটকন কেনেন। ফল কেনার পরও তিনি কিছুক্ষণ দোকানে অবস্থান করেন। একপর্যায়ে দোকানের টেবিলে থাকা রাজিব আহমেদের মোবাইল ফোনের ওপর নিজের মোবাইল ও একটি ফাইল রাখেন। পরে কথা বলার সময় দুটি ফোনই পকেটে ঢুকিয়ে নেন বলে ফুটেজে দেখা যায়।

পরবর্তীতে নিজের মোবাইল খুঁজে না পেয়ে রাজিব সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেন। এতে এসআই রাসেলকে মোবাইলটি নিয়ে যেতে দেখা যায় বলে দাবি করেন তিনি।

রাজিব আহমেদ বলেন, মোবাইলটি ফেরত চাইলে এসআই রাসেল প্রথমে তা নেওয়ার বিষয়টি অস্বীকার করেন। পরে সিসিটিভি ফুটেজের কথা জানানো হলে গভীর রাতে তাকে মোবাইলের পরিবর্তে ১৫ হাজার টাকা দেওয়া হয়।

তবে অভিযোগের বিষয়ে এসআই রাসেল মিয়ার বক্তব্য পাওয়া যায়নি। তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

আজমিরীগঞ্জ থানার ওসি আকবর হোসেন বলেন, তিনি সিসিটিভি ফুটেজ দেখেছেন। ব্যবসায়ীর পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ করা হয়নি। ঘটনাটি পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর সোমবার এসআই রাসেলকে হবিগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

স্বপন রবি দাশ/ নীরব

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad