হবিগঞ্জে পুকুরের পানিতে ডুবে সাবেক কাউন্সিলরের মৃত্যু

হবিগঞ্জে পুকুরের পানিতে ডুবে সাবেক কাউন্সিলরের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

১১/০৮/২০২৬ ১৬:৫৭:৩৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুরে পুকুরের পানিতে ডুবে স্বপন রায় (৭০) নামে এক সাবেক কাউন্সিলরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১০টার দিকে মাধবপুর পৌরসভার রায়পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্বপন রায় ওই এলাকার মৃত শচীন্দ্র রায়ের ছেলে। তিনি মাধবপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, কয়েক দিন আগে স্বপন রায়ের মা মারা যান। ধর্মীয় আনুষ্ঠানিকতার অংশ হিসেবে মঙ্গলবার সকালে বাড়ির পাশের পুকুরে মায়ের অস্থি সংগ্রহ করতে পানিতে নামেন তিনি।

একপর্যায়ে পানিতে ডুবে যান স্বপন রায়। পরে পরিবারের সদস্য ও স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত নন।

স্বপন রবি দাস/ রত্না বাউরি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad