সুনামগঞ্জে ৩০২ বোতল ভারতীয় সিরাপসহ দুই নারী আটক

সুনামগঞ্জে ৩০২ বোতল ভারতীয় সিরাপসহ দুই নারী আটক

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১২/০৮/২০২৬ ১৯:৫১:১৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারীকে আটক করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)। 

বুধবার (১২ আগস্ট ) দুপুর বেলা  গোপন সংবাদের ভিত্তিতে   ধনপুর ইউনিয়নের মাছিমপুর বিওপির বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, সীমান্ত পিলার ১২০৮/এমপি থেকে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাছিমপুর এলাকায় অভিযান চালিয়ে দুই বাংলাদেশি নারীকে আটক করা হয়।

আটকরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার গাছতলা গ্রামের জহির মিয়ার স্ত্রী বন্যা (৩৫) এবং মৌলভীবাজার জেলার রাকিব প্রফেসরের বাসার মৃত রহমান মিয়ার স্ত্রী আলিয়া বেগম (৪০)।

বিজিবি জানায়, তাদের কাছ থেকে মোট ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সিরাপের সর্বমোট সিজার মূল্য ১ লাখ ২০ হাজার ৮০০ টাকা।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির, বিজিওএম, পিএসসি জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। আটক দুই নারীকে উদ্ধারকৃত ভারতীয় ইস্কাফ সিরাপসহ বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

লতিফুর রহমান রাজু / রত্না বাউরী

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad