সরাইলে বিজিবির অভিযানে ৬৫ লাখ টাকার চোরাই পণ্য জব্দ ​

সরাইলে বিজিবির অভিযানে ৬৫ লাখ টাকার চোরাই পণ্য জব্দ ​

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

১৩/০৮/২০২৬ ১৪:৪৬:০১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মাধবপুর ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল উদ্ধার করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৬৫ লক্ষ ৩১ হাজার টাকা।

​বিজিবি সূত্রে জানা যায়, আজ ১৩ আগস্ট ২০২৬ তারিখ আনুমানিক ভোর ০৩:০০ ঘটিকায় সরাইল ব্যাটালিয়নের অধীনস্থ শ্যামনগর বিওপির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-২০২১/১০-এস হতে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আখাউড়া উপজেলার আনোয়ারপুর নামক স্থানে অবস্থান নেয়। 

এসময় ৩ জন ব্যক্তিকে ভারত থেকে মাথায় বস্তা নিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি টহলদল তাদের ধাওয়া করে। উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মাথার বস্তা ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে বস্তাগুলো তল্লাশি করে অভিনব উপায়ে লুকানো ৮০৮ পিস অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়, যার আনুমানিক সিজার মূল্য ৫৬ লক্ষ ৫৬ হাজার টাকা।

​অপরদিকে, একই দিনে সকাল আনুমানিক ১০:০০ ঘটিকায় মুকুন্দপুর বিওপির অপর একটি টহলদল বিজয়নগর উপজেলার কামালমোড়া এলাকায় (সীমান্ত পিলার-২০০৮/এমপি থেকে ২০০ গজ অভ্যন্তরে) চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ১২৫ পিস উন্নতমানের ভারতীয় শাড়ী আটক করা হয়, যার আনুমানিক সিজার মূল্য ৮ লক্ষ ৭৫ হাজার টাকা।

​আটককৃত অবৈধ মোবাইল ডিসপ্লে ও ভারতীয় শাড়ী আখাউড়া কাস্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

​সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) জানায়, দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সার্বিকভাবে অব্যাহত রয়েছে।

রাজীব দেব রায় রাজু /রত্না বাউরী

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad