সুনামগঞ্জে মব আতঙ্কে একঘরে ওয়াবের পরিবার

সুনামগঞ্জে মব আতঙ্কে একঘরে ওয়াবের পরিবার

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১৫/০৮/২০২৬ ১৪:৪৭:৩৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট (দক্ষিণ) ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা মানিকটিলা গ্রামে বসবাস করেন আব্দুল ওয়াব (৬৫)। স্ত্রী, ছেলে ও দুই মেয়েকে নিয়ে অভাব অনটনে দিনাতিপাত করেন। অসহায় ও গরীব হওয়ায় সমাজের প্রভাশালী ব্যক্তিদের কাছে দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হচ্ছেন। এমনকি মিথ্যা অপবাদ দিয়ে গ্রামের একটি পক্ষ আব্দুল ওয়াবের পরিবারকে একঘরে করে রাখার অভিযোগ উঠেছে। বাজার হাট করতে, রাস্তাঘাটে চলাফেরা করতেও নানা হুমকি ধমকির সম্মুখীন হচ্ছে এই অসহায় পরিবারটি। গ্রামের একটি প্রভাবশালী পক্ষের এমন অমানবিকতার আচরণে এই অসহায় পরিবারটি আতঙ্কে দিন কাটাচ্ছে। 

আব্দুল ওয়াব জানান, তিনি দীর্ঘদিন ধরে মানিকটিলা গ্রামে বসবাস করে আসছেন এবং কৃষি কাজের উপর নির্ভর করেই চলে তাদের সংসার। একই গ্রামের প্রভাবশালী লোক নিজাম উদ্দিন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে নানাভাবে হয়রানি করে আসছে। এমনকি কয়েকবার হামলা ও মারধরের শিকারও হয়েছেন তিনি। এসব ঘটনার পরও উল্টো তাদেরকেই সমাজে একঘরে করে রেখে রাস্তাঘাটে চলাফেরা করার পথ বন্ধ করে দেয়। 

‎তিনি আরো জানান, গত কয়েক দিন আগে মধ্যরাতে ৮/১০ জন লোক তার বাড়িতে অতর্কিত হামলা চালায়। এতে আব্দুল ওয়াহাবের মাথায় আঘাত লাগে। পরে বিচার চাইতে গেলে আবারও মারধরের শিকার হন তিনি এবং তার মেয়েকে শারীরিকভাবে নির্যাতন করে শ্লীলতাহানি করে হামলাকারীরা।  বর্তমানে ভয় ও আতঙ্কে দিন কাটাতে হচ্ছে তার। শুধু তাই নয় এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য চাপ প্রয়োগ করছে এই চক্রটি। 

‎স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, রাতের বেলায় ওই পরিবারের ঘরের চালে ঢিল ছোড়ার ঘটনাও একাধিকবার ঘটেছে। এসব ঘটনায় পরিবারটি দীর্ঘদিন ধরে আতঙ্কের মধ্যে রয়েছে। এছাড়া আব্দুল ওয়াবের মেয়েকে রাস্তাঘাটে বিভিন্ন ধরনের ডিস্টার্ব করে।  গত কয়েকদিন আগে গভীর রাতেনতাদের বাড়িতে হামলা চালিয়ে মেয়েকে শ্লীলতাহানির মত ঘটনাও ঘটেছে। 

‎গত শুক্রবার(১৪ আগস্ট) আব্দুল ওয়াবের মেয়ে সুনিয়া আক্তার (২০) বিশ্বম্ভরপুর থানায় ছয়জনের নাম উল্লেখ লিখিত অভিযোগ দেন। অভিযোগে বলা হয়, গভীর রাতে ঘর থেকে বের হলে কয়েকজন ব্যক্তি তার মুখ চেপে ধরে টানাহেঁচড়া করেন। একপর্যায়ে তার পরনের কাপড় টেনে ছিঁড়ে ফেলা হয় এবং তাকে শ্লীলতাহানির শিকার হতে হয়। তিনি আরও দাবি করেন, চিৎকার করলে তাকে মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে তিনি হাসপাতালে চিকিৎসা নেন।

‎এ বিষয়ে প্রধান অভিযুক্ত নিজাম উদ্দিনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আজিজের বাড়ির পাশেই সুনিয়াদের বাড়ি। আমার বাড়ি অন্য জায়গায়। আমি কেন গিয়ে মারধর করব? তবে ওদের বাড়ির একেবারে পাশে যেহেতু আজিজদের বাড়ি, তাই এমন কোনো ঘটনা হয়ে থাকলে সেটা তাদের বাড়ির আশপাশে ঘটতে পারে। কিন্তু আমি এ ঘটনার সঙ্গে জড়িত নই।”

‎এ বিষয়ে বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ ওসি শাহিন মিয়া জানান, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad