ছাতকে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

ছাতকে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি. ছাতক

১৬/০৮/২০২৬ ১৭:০৩:১৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

দেশের মৎস্য সম্পদ উন্নয়ন ও সংরক্ষণে জনগণকে অধিকতর সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্যে ছাতকে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে র‍্যালি, আলোচনা সভা, মৎস্যপোনা অবমুক্তকরণ ও শ্রেষ্ঠ মৎস্যচাষীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


র‍্যালি শেষে উপজেলা পরিষদের পুকুরে আনুষ্ঠানিকভাবে মৎস্যপোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. মহি উদ্দিন।

পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহি উদ্দিনের সভাপতিত্বে এবং সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. হানিফ উদ্দিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিলন মিয়া, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আলম, উপজেলা প্রকৌশলী আমির হোসেন, সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান, সমবায় কর্মকর্তা কাজী মোহাম্মদ মহসিন, পরিসংখ্যান কর্মকর্তা আমিনুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন এলাকার মৎস্যচাষী, সাংবাদিক ও মৎস্য সমবায় সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলার তিনজন শ্রেষ্ঠ মৎস্যচাষীকে পুরস্কার প্রদান করা হয়।

সুজন তালুকদার / রত্না বাউরী

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad