জ্বালানি সংকট নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন

জ্বালানি সংকট নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন

প্রথম ডেস্ক

১৬/০৮/২০২৬ ১৮:৩৭:৩৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জ্বালানি সরবরাহ নিয়ে দেশের চলমান সংকট এবং এর প্রভাবে তৈরি পরিস্থিতি নিয়ে নিজেদের অবস্থান জানাতে জরুরি সংবাদ সম্মেলন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রবিবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়েছে।

দলীয় বিজ্ঞপ্তি অনুযায়ী, সংবাদ সম্মেলনে দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি, সংকটের প্রভাব এবং এ নিয়ে উদ্ভূত পরিস্থিতি তুলে ধরবেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় পর্যায়ের নেতারাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

জ্বালানি সংকটের মধ্যে জামায়াতের পক্ষ থেকে এ সংবাদ সম্মেলনে পরিস্থিতি নিয়ে কী ধরনের বক্তব্য ও দাবি তুলে ধরা হয়, সেদিকেই এখন নজর থাকবে।

রত্না বাউরী

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad