কমলগঞ্জে ধর্ষণের অভিযোগে শিশুসহ আটক ২
মৌলভীবাজারের কমলগঞ্জে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক শিশু এবং ঘটনা ধামাচাপা দেওয়া ও আলামত নষ্টের অভিযোগে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটকদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই দুপুরে কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের পূর্ব বলরামপুর গ্রামের ৮ বছরের এক শিশুকে নিজবাড়ির পাশের একটি নির্মীয়মাণ ভবনের সিঁড়ির নিচে নিয়ে ধর্ষণ করে একই এলাকার এক শিশু (১১)। পরে ঘটনাটি ধামাচাপা দেওয়া, সহযোগিতার অভিযোগ এবং আলামত নষ্ট করার চেষ্টা চালান স্থানীয় ইউপি সদস্য পতনউষার রশিদপুর এলাকার আব্দুল মোমিন (৪০)।
ঘটনার পর পুলিশি তদন্ত শেষে ১৬ আগস্ট রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত আটক গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে আলামত বিনষ্ট ও ধর্ষণে সহায়তার অভিযোগে ইউপি সদস্য আব্দুল মোমিনকেও আটক করে থানায় নিয়ে আসা হয়।
কমলগঞ্জ থানার ওসি কমর উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শিশু ধর্ষণের ঘটনা ও আলামত নষ্টের অভিযোগে ইউপি সদস্যসহ দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’
নীরব চাকলাদার
মন্তব্য করুন: