ছাতকে ২০ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

ছাতকে ২০ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি. ছাতক

১৮/০৮/২০২৬ ১৫:৩৬:১৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ছাতকে ২০ মাস বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মরম আলী (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত (১৮ আগস্ট) রাত ১২টা ১৫ মিনিটের দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাবনগাঁও গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট সকাল আনুমানিক ১১টার দিকে বাবনগাঁও গ্রামের একটি বসতঘরে ২০ মাস বয়সী শিশুটিকে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে মরম আলীর বিরুদ্ধে।

এ সময় শিশুটির মা ঘটনাস্থলে এসে বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করলে অভিযুক্ত মরম আলী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরে শিশুটিকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার শরীরে আঘাতের চিহ্ন দেখতে পান। পরে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ১৭ আগস্ট ছাতক থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলা করেন। ছাতক থানার মামলা নং-২৪, তারিখ ১৭/০৮/২০২৬।

মামলাটির তদন্ত করছেন ছাতক থানার এসআই (নিরস্ত্র) মো. সালাউদ্দিন মোল্লা। মামলা দায়েরের পর ছাতক থানার একাধিক কর্মকর্তা ও পুলিশ সদস্য অভিযান চালিয়ে মরম আলীকে তার বসতবাড়ি থেকে গ্রেপ্তার করেন।

ছাতক থানার ওসি মিজানুর রহমান জানান, গ্রেপ্তার আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হচ্ছে।

সুজন তালুকদার / রত্না বাউরী

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad