হবিগঞ্জে সিএনজির ধাক্কায় বৃদ্ধা নিহত

হবিগঞ্জে সিএনজির ধাক্কায় বৃদ্ধা নিহত

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

১৮/০৮/২০২৬ ২০:০৭:৩২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের আজমিরীগঞ্জে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে উপজেলার রাজাহাটি-বিরাট উজানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আছিয়া বেগম (৭৫) রাজাহাটি-বিরাট উজানপাড়া এলাকার বাসিন্দা। তিনি আলী মোহাম্মদের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে আছিয়া বেগম ওই এলাকায় অবস্থান করছিলেন। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে পড়ে যান। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রফিকুল ইসলাম জানান, আহত অবস্থায় আছিয়া বেগমকে হাসপাতালে আনার পর তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ সময় তার বাম কান দিয়ে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। চিকিৎসাধীন অবস্থায় তার শ্বাসকষ্ট শুরু হলে উন্নত চিকিৎসার জন্য তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। পরে সদর হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয় বলে জানা গেছে।

এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার এসআই জিয়াইর রহমান জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। লাশ সুরতহাল প্রতিবেদন তৈরির কার্যক্রম চলছে।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad