সুনামগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার চালবন পয়েন্ট এলাকায় শোক দিবস উপলক্ষে র্যালি করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (১৯ আগস্ট) সকাল ৯টায় বিশ্বম্ভপুর থানার রসুলপুর পয়েন্ট এলাকায় র্যালিটি অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশেফ বখত রাদের তত্ত্বাবধানে এবং জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মেহেদী হাসান সাকিবের নেতৃত্বে র্যালিতে ছাত্রলীগের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।এতে ছাত্রলীগের নেতাকর্মীরা ১৫ আগস্টের শহীদদের স্মরণে বিভিন্ন স্লোগান দেন।
র্যালি প্রসঙ্গে আশেফ বখত রাদ বলেন, বিগত সময়ে আমরা ১৫ আগস্টের পর থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি। এবারও এরই ধারাবাহিকতায় আমরা এই কর্মসূচি করেছি।
তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই। বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যেতে চাই।
রত্না বাউরী
মন্তব্য করুন: