মির্জা ফখরুলের দেয়া বিদায়ী পোস্টে মন্তব্য করলেন সারজিস

মির্জা ফখরুলের দেয়া বিদায়ী পোস্টে মন্তব্য করলেন সারজিস

প্রথম ডেস্ক

২০/০৮/২০২৬ ১০:৪৪:৫৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বুধবার (১৯ আগস্ট) দিবাগত মধ্যরাতে এক আবেগঘন পোস্ট দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) সদ্য বিদায়ী মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পোস্টে মির্জা ফখরুল ‘আজকে শেষবারের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বলে বিদায় নিচ্ছি’ এমন মন্তব্য করেছেন তিনি।

এদিকে, মির্জা ফখরুলের নতুন পথচলাকে দোয় ও শুভকামনা জানিয়ে কমেন্ট করেছে জাতীয় নাগরিক কমিটির (এনসিপির) উত্তারাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। সামাজিক যোগাযোগ মাধ্যমে সারজিস আলম লেখন

সম্মানিত মহাসচিব, বাংলাদেশের রাজনীতিতে আপনি সর্বজন শ্রদ্ধেয়, সজ্জন একজন রাজনীতিবিদ। দল মত নির্বিশেষে আপনি মানুষের কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্ব।

ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ লড়াইয়ে আপনার সংগ্রাম, ত্যাগ আমাদেরকে অনুপ্রাণিত করেছে, দৃষ্টান্ত স্থাপন করেছে।

মহান সৃষ্টিকর্তা আপনাকে সম্মানিত করেছেন। আপনার এই নতুন পথচলা ভালোর জন্য হোক, ইনসাফ প্রতিষ্ঠার জন্য হোক, বাংলাদেশের মর্যাদা প্রতিষ্ঠা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য হোক।

প্রসঙ্গত, এর আগে বুধবার (১৯ আগস্ট) দিবাগত মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন পোস্ট দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া পোস্টে মির্জা ফখরুল লেখেন

‘আজ আপনাদের থেকে সর্বশেষ বিদায় নেয়ার সময় এসেছে। আজকে শেষবারের মতো 'বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ' বলে বিদায় নিচ্ছি। আপনাদের বিশ্বস্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রত্না বাউরী

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad