বিএনপির স্থায়ী কমিটির ৪ সদস্যের শহিদ জিয়া ও খালেদার সমাধিতে শ্রদ্ধা

বিএনপির স্থায়ী কমিটির ৪ সদস্যের শহিদ জিয়া ও খালেদার সমাধিতে শ্রদ্ধা

প্রথম ডেস্ক

১৮/০৮/২০২৬ ১৪:০১:৫৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে যুক্ত হওয়া চার সদস্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনসংলগ্ন সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

শ্রদ্ধা নিবেদনের পর জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

শ্রদ্ধা নিবেদনকারীদের মধ্যে ছিলেন- বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, মো. আমান উল্লাহ আমান, ডা. ফরহাদ হালিম ডোনার ও মো. ইসমাইল জবিউল্লাহ। এ সময় বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

রত্না বাউরী

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad