আটকের ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্তি পেলেন সেই মাহদী

আটকের ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্তি পেলেন সেই মাহদী

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

১৮/০৮/২০২৬ ১৫:৫৯:৩৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জে পুলিশের হাতে আটকের ২১ ঘণ্টা পর মুচলেকা দিয়ে মুক্তি পেলেন ‘বানিয়াচং থানা জ্বালিয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম’ বলে আলোচনায় আসা হবিগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদী হাসানসহ তিন সহযোগী।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ২টায় মুচলেকা নিয়ে মাহদী হাসানসহ আটক ৩ জনকে ছেড়ে দেয়া হয়েছে।

এ সময় থানা ফটকের সামনে ভিড় জমায় বৈছাআ নেতাকর্মী ও আটককৃতদের স্বজনসহ সংবাদকর্মীরা। মাহদী ছাড়াও ছাড়া পাওয়া অন্য দুইজন হল বৈছাআ নেতা মির্জা সুমন ও মো. রাকিব।

এর আগে, সোমবার (১৭ আগস্ট) বিকেলে হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণ থেকে পুলিশ তাদের আটক করে হবিগঞ্জ সদর মডেল থানায় নিয়ে যায়।

পুলিশ জানিয়েছিল, প্রশাসনের অনুমতি ছাড়া কর্মসূচি আয়োজন এবং শহরে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে নিরাপত্তার স্বার্থে তাদের হেফাজতে নেওয়া হয়েছে। তবে আটকের পর আজ দুপুর পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হয়নি। পরে প্রায় ২১ ঘণ্টা থানা হেফাজতে রাখার পর মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, ‘‘প্রশাসনের অনুমতি ছাড়া তারা বিক্ষোভ মিছিলের আয়োজন করে। বিশৃঙ্খলার আশঙ্কা থাকায় তাদেরকে আটক করা হয়েছিল। মুচলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে।’’

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad