দিরাইয়ে নদী থেকে নারীর মরদেহ উদ্ধার
সুনামগঞ্জের দিরাইয়ে এক নারীর লাশ উদ্ধার করেছে দিরাই থানা পুলিশ। সে দিরাই উপজেলার জগদল গ্রামের আব্দুস শহিদ মিয়ার মেয়ে লাকি বেগম (৩০)।
আজ (২৪ আগস্ট) সোমবার সকাল ১১ ঘটিকায় দিরাই উপজেলার টানাখালী গ্রামের পার্শ্ববর্তী কালনী নদীতে লাশটি ভাসতে দেখে স্থানীয় এলাকাবাসী দিরাই থানায় খবর দেয়।
পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ওই নারীর লাশ উদ্ধার করে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হবে।
সুহানুর রহমান সুমন/ ডিডি
মন্তব্য করুন: