শেখ হাসিনা ঋণ করে দেশকে ধ্বংস করে দিয়ে গেছেন: নাসের রহমান

শেখ হাসিনা ঋণ করে দেশকে ধ্বংস করে দিয়ে গেছেন: নাসের রহমান

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

২৫/০৮/২০২৬ ১৮:৪৫:৩৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান বলেছেন, শেখ হাসিনা সরকারের সময়ে ঋণ করে দেশের যে ক্ষতি ও ধ্বংস করা হয়েছে, তা আগামী দুই বছরের মধ্যে সংশোধন করা সম্ভব হবে না। মঙ্গলবার (২৫ আগস্ট) মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ মিলন আয়তনে মৌলভীবাজারে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এম নাসের রহমান বলেন, দেশের অর্থনীতি ও বিভিন্ন খাতে যে সংকট তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতে সময় লাগবে। অতীতের বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে দেশের যে ক্ষতি হয়েছে, তা দ্রুত সমাধান করা সম্ভব নয়।

তিনি আরও বলেন, দেশকে এগিয়ে নিতে জনগণের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে এবং অর্থনৈতিক ও সামাজিক সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।

মতবিনিময়কালে বিভিন্ন পেশার মানুষ তাদের নানা সমস্যা, অভিযোগ ও প্রয়োজনের কথা তুলে ধরেন। এম নাসের রহমান তাদের বক্তব্য শোনেন এবং বিভিন্ন অভিযোগ গ্রহণ করেন।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad