দেশ থেকে ফ্রিতে ১০ হাজার কর্মী নিবে মালেশিয়া সরকার : সুনামগঞ্জে প্রবাসী কল্যাণ মন্ত্রী

দেশ থেকে ফ্রিতে ১০ হাজার কর্মী নিবে মালেশিয়া সরকার : সুনামগঞ্জে প্রবাসী কল্যাণ মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২৫/০৮/২০২৬ ১৯:৫৪:৫৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাংলাদেশ সরকারের সাথে আলোচনা করে ফ্রি ১০ হাজার দক্ষ কর্মী নেবে মালয়েশিয়া সরকার। বাংলাদেশ থেকে যেতে এই ১০ হাজার কর্মীর কোন টাকা খরচ করতে হবে না বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় ও শ্রম ও কর্মসংস্থানের মন্ত্রনালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার (২৫ আগষ্ট) বিকেলে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা নিরাপদ অভিবাসন ও অবৈধ পথে বিদেশ গমন প্রতিরোধ বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এসময় তিনি আরো বলেন, বাংলাদেশ থেকে বৈধ পথে প্রবাসে কর্মী পাঠাতে দক্ষ জনবল গড়ে তুলতে হবে। দক্ষ জনবল গড়তে সরকার প্রশিক্ষণের ব্যবস্থা করবে এছাড়াও আরবি, জাপানি,চায়নিজ ইংরেজি ভাষায় পারদর্শী করে তুলতে পারলে বিদেশি লোক পাঠানো আরো সহজ হবে।  তাছাড়া অবৈধ পথে মানব পাচারকারীদের বিরুদ্ধে সরকার দ্রুত ব্যবস্থা নেবে। দেশ ও প্রবাসে থেকে যারা এই মানব পাচারের সাথে জড়িত তাদের তথ্য সংগ্রহ করে আইন অনুযায়ী সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।

জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ ৫টি সংসদীয় আসনের  সংসদ সদস্য কলিমুদ্দিন আহমেদ  মিলন, কয়ছর এম আহমদ,কামরুজ্জামান কামরুল, এডভোকেট নুরুল ইসলাম  নুরুল।এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মোখতার আহমদে।এ সময় আরো উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার, সিলেট পুলিশের ডিআইজি সহ প্রশাসনের কর্মকর্তা বৃন্দ।

লতিফুর রহমান রাজু/ ডিডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad