আল্লামা ফুলতলী (র.)-এর ছবিতে কটূক্তি: মৌলভীবাজারে উত্তেজনা

হ্যাকের দাবি নিয়ে প্রশ্ন

আল্লামা ফুলতলী (র.)-এর ছবিতে কটূক্তি: মৌলভীবাজারে উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

২৭/০৮/২০২৬ ১২:৩৩:০৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

দেশ-বিদেশে অবস্থানরত কোটি ভক্ত-অনুসারীর প্রিয় ব্যক্তিত্ব, হাজারো আলেম-ওলামার উস্তাদ ও বিশিষ্ট ধর্মীয় সংস্কারক শায়খুল হাদিস হযরত আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলা (র.)-কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি চরম অবমাননাকর পোস্টের ঘটনা ঘটেছে। প্রখ্যাত এই বুজুর্গের একটি ছবিতে জুতার মালা পরিহিত ডিজিটাল সম্পাদনা করে "MD Foysol Ahmod" নামের একটি ফেসবুক আইডি থেকে তা প্রকাশ করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত ছবিটি ছড়িয়ে পড়ার সাথে সাথেই আল্লামা ফুলতলী (র.)-এর অনুসারী, ভক্ত ও ধর্মপ্রাণ সর্বস্তরের তাওহিদী জনতার মাঝে চরম অসন্তোষ ও তীব্র ক্ষোভের বিস্ফোরণ ঘটে। দেশি-বিদেশি বিভিন্ন প্ল্যাটফর্মে ভক্তরা এই ঘটনায় তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছেন এবং দ্রুত অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলছেন।

ঘটনাটি সামাল দিতে পরবর্তীতে উক্ত আইডি থেকে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন অভিযুক্ত যুবক। ভিডিও বার্তায় তিনি দাবি করেন, তার ব্যবহৃত ফেসবুক আইডিটি হ্যাক করে অজ্ঞাত কোনো দুষ্কৃতকারী এই কুরুচিপূর্ণ কাজটি করেছে, যা সম্পর্কে তিনি কিছুই জানতেন না।

তবে অভিযুক্তের এমন দাবি নিয়ে চরম সংশয় ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে স্থানীয়দের মাঝে। একাধিক প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তুলেছেন—"আইডি যদি সত্যিই হ্যাক হয়ে থাকে, তবে সেই একই আইডি দিয়ে এত দ্রুত কীভাবে পুনরায় ভিডিও বার্তা প্রকাশ করা সম্ভব হলো?" এই অসঙ্গতি নিয়ে নানা গুঞ্জন ও সন্দেহের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, অভিযুক্ত যুবকের বাড়ি মৌলভীবাজার জেলা সীমান্তে। অপ্রীতিকর ঘটনা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয়রা প্রকৃত ঘটনা উন্মোচনে নিরপেক্ষ তদন্ত এবং সাইবার আইনে যথাযথ আইনগত পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad