হবিগঞ্জে গ্রামবাসীর বাঁধার মুখে বালু উত্তোলন বন্ধ

হবিগঞ্জে গ্রামবাসীর বাঁধার মুখে বালু উত্তোলন বন্ধ

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

২৯/০৮/২০২৬ ১৩:০৪:২২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সরকারি নির্দেশনা অনুযায়ী বালু না দিয়ে টাকার বিনিময়ে ব্যক্তিগত জায়গা ভরাট করার প্রতিবাদে বালু উত্তোলন বন্ধ করে দিয়েছে গ্রামবাসী। 

শুক্রবার গভীর রাতে জেলার লাখাই উপজেলার বুল্লা গ্রামে এ ঘটনা ঘটে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সুতাং নদী দূষণমুক্তকরণ ও পুনরুজ্জীবিতকরণ’ প্রকল্পের আওতায় জিওবি অর্থায়নে বুল্লা থেকে নোয়াগাঁ পর্যন্ত সুতাং নদী খনন কার্যক্রম প্রায় এক সপ্তাহ পূর্বে শুরু হয়। 

কবরস্থান, মসজিদ, মন্দির, শ্মশানঘাট ও সরকারি প্রতিষ্ঠানে অগ্রাধিকার ভিত্তিতে বালু ভরাট করার সরকারি নির্দেশনা ছিল।  কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান সরকারি নির্দেশনা উপেক্ষা করে পাশ্ববর্তী সিংহগ্রামের বড় মিয়ার পুকুর ভরাট শুরু করে।

এলাকাবাসী বলেন,প্রথমে বুল্লা বাজার সংলগ্ন একটি মাজারে সামান্য বালু ফেলে।  এরপরই  সরকারি নির্দেশনা উপেক্ষা করে  উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাহবুবুল আলম মালুর নির্দেশে সিংহগ্রামের বড় মিয়ার পুকুর ভরাট শুরু করে। এতে গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে গতকাল গভীর রাতে বালু উত্তোলন বন্ধ করে দেয়। 

এদিকে বুল্লা গ্রামের পাশ থেকে বালু উত্তোলন করায় প্রায় অর্ধশতাধিক বাড়িঘর ভাঙনের আশংকা দেখা দিয়েছে। 

এ ব্যাপারে বুল্লা ইউনিয়নের চেয়ারম্যান খোকন চন্দ্র গোপ বলেন, আমি গত রোরবার থেকে চট্রগ্রামে আছি।  তবে শুনেছি কবরস্থান ভরাট কথা ছিল। কিন্তু কবরস্থান ভরাট না করে  অন্যস্থানে বালু ফেলায় গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে উঠেছে।


 

ফয়সল চৌধুরি /রত্না বাউরী

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad