মৌলভীবাজারে এনসিপি নেতা জাকারিয়াসহ ৫ জনের জামিন না মঞ্জুর
আদালতে জামিন আবেদন করলেও এনসিপি নেতা আহসান জাকারিয়াসহ পাঁচ আসামির জামিন না মঞ্জুর করেছেন আদালত। রোববার (৩০ আগষ্ট) দুপুরে কুলাউড়া আমলী আদালতে আসামিদের জামিন আবেদন করলে না মঞ্জুর করা হয়।
উল্লেখ্য গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৮টার দিকে মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ জন আহত হওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করে পুলিশ।
এ ঘটনায় কারাগারে রয়েছেন, জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া, এনসিপি নেতা তোফায়েল আহমদ, সাহেল আহমদ, ফাহিম আহমদ জনি ও সোহাগ মিয়া।
জানা গেছে, দলীয় আধিপত্য বিস্তার এবং দীর্ঘদিনের অভ্যন্তরীণ মতবিরোধকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে বাগবিতণ্ডার একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
মামলার বাদি তামিম আহমদের অভিযোগ, এনসিপির পদ দেওয়ার কথা বলে এহসান জাকারিয়াসহ আসামিরা তার কাছে চাঁদা দাবি করেন এবং মৌলভীবাজার থেকে বড়লেখা যাওয়ার পথে কুলাউড়ার উত্তর বাজার এলাকায় তাদের ওপর হামলা চালান।
তাহির আহমদ/ নীরব চাকলাদার
মন্তব্য করুন: