শ্রীমঙ্গলে চুরি হওয়া অটোরিকশার ৪ ব্যাটারি উদ্ধার, গ্রেপ্তার ২

শ্রীমঙ্গলে চুরি হওয়া অটোরিকশার ৪ ব্যাটারি উদ্ধার, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিনিধি, শ্রীমঙ্গল

৩০/০৮/২০২৬ ২২:৫৩:৫৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চুরি হওয়া অটোরিকশার চারটি ব্যাটারি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) শ্রীমঙ্গল থানাধীন শাহীবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—হবিগঞ্জের বানিয়াচং উপজেলার রাধাপুর গ্রামের মো. ওবায়দুল হক প্রকাশ রিপন (৩০) এবং শ্রীমঙ্গল উপজেলার শাহীবাগ এলাকার বাসিন্দা দেওয়ান হাবিবুর রহমান ওরফে আবু (৪৪)। 

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ আগস্ট উপজেলার ৬ নম্বর আশিদ্রোন ইউনিয়নের সুইনগইড় (খাসগাঁও) গ্রামের বশির মিয়ার বাড়ির গ্যারেজ থেকে অটোরিকশার চারটি ব্যাটারি চুরি হয়। এ ঘটনায় বশির মিয়া বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় মামলা করেন।

মামলার পর শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুনের নির্দেশনায় এসআই (নিরস্ত্র) সজীব চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল চুরি যাওয়া ব্যাটারি উদ্ধারে অভিযান চালায়। একপর্যায়ে শাহীবাগ এলাকায় অভিযান চালিয়ে দু'জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের হেফাজত থেকে চুরি যাওয়া অটোরিকশার চারটি ব্যাটারি উদ্ধার করে জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, চুরির ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad