মৌলভীবাজারে কলেজ ছাত্রীকে যৌন হয়রানি ও অপহরণ চেষ্টা, গ্রেপ্তার ২

মৌলভীবাজারে কলেজ ছাত্রীকে যৌন হয়রানি ও অপহরণ চেষ্টা, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

৩১/০৮/২০২৬ ২১:৩৯:০৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারে চলন্ত টমটম অটোরিকশায় যৌ/ন হয়রানি ও অপহরণ চেষ্টার শিকার হয়ে এক কলেজছাত্রী গুরুতর আহত হওয়ার ঘটনায় দুই বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় মামলা দায়ের ও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৩১ আগষ্ট) সকালে কলেজে যাওয়ার উদ্দেশ্যে বের হন মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী সাদিয়া আক্তার ঝুমা। পথে একটি চলন্ত টমটম অটোরিকশায় বখাটেরা তাকে উত্ত্যক্ত করা শুরু করে এবং একপর্যায়ে অপহরণের চেষ্টা চালায়। আত্মরক্ষার্থে ঝুমা চলন্ত অটোরিকশা থেকেই পাকা রাস্তায় লাফ দেন। এতে তার মুখের সামনের দুটি দাঁত ভেঙে যায় এবং তিনি শরীরে মারাত্মক আঘাত পান। বর্তমানে তিনি মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পরপরই উত্তেজিত স্থানীয় জনতা সন্দেহভাজন টমটম অটোরিকশাসহ এর চালককে আটক করে পুলিশ লাইনের সামনে আটকে রাখে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরবর্তীতে আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় 'হোটেল তালা' থেকে ঘটনার মূল অভিযুক্ত দুই বখাটেকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

মৌলভীবাজার সদর থানা পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। 

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad