শ্রীমঙ্গলের ড্রেন থেকে নারী চা শ্রমিকের লাশ উদ্ধার

শ্রীমঙ্গলের ড্রেন থেকে নারী চা শ্রমিকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, শ্রীমঙ্গল

০১/০৯/২০২৬ ১৪:০২:১২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় চা পাতা তুলতে গিয়ে মীরা হাজরা (৪০) নামে নারী চা শ্রমিকের মৃত্যু হয়েছে। 

সোমবার (৩১ আগস্ট) রাতে ভাড়াউড়া চা বাগানের ২৯ নম্বর সেকশনের একটি গভীর ড্রেন থেকে তার মরদেহ উদ্ধার করেন স্বজন ও সহকর্মীরা।

মীরা হাজরা প্রতিদিনের মতো সোমবার সকাল ৯টার দিকে চা পাতা তুলতে বাড়ি থেকে বের হন। কাজ শেষে সন্ধ্যার পরও বাড়ি না ফেরায় পরিবারের সদস্য ও সহকর্মীরা তাকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে বাগানের ২৯ নম্বর সেকশনের একটি গভীর ড্রেনে তার মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। এ সময় মরদেহের পাশে চা পাতা বহনের বড় পুটলিও পড়ে ছিল।

শ্রীমঙ্গল থানার ডিউটি অফিসার সফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কাজের সময় গভীর ড্রেন লাফ দিয়ে পার হওয়ার চেষ্টা করতে গিয়ে অসাবধানতাবশত পড়ে যান মীরা হাজরা। এ সময় তার মাথায় থাকা আনুমানিক ২৫ থেকে ৩০ কেজি ওজনের চা পাতার বোঝার নিচে তিনি চাপা পড়েন। অতিরিক্ত ওজনের চাপ ও মাথায় আঘাতের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

তবে এটি নিছক দুর্ঘটনা নাকি মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্তের পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।


রত্না বাউরী

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad