হাকালুকি হাওর থেকে যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হাকালুকি হাওরে মৎস্যসম্পদ রক্ষায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) হাকালুকি হাওরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ১ হাজার ৫০০ মিটার কারেন্ট জাল, ২ হাজার মিটার চায়না রিং জাল এবং ১০০টি চিংড়ি ধরার ফাঁদ (কিরনমালা চাই) জব্দ করা হয়। পরে জব্দ করা অবৈধ জাল ও ফাঁদ পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযান পরিচালনা করেন বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুব আলম মাহবুব। এ সময় উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মিসবাহ উদ্দিন আফজল। অভিযানে সহযোগিতা করে বড়লেখা থানা পুলিশের একটি দল এবং নবপল্লব প্রকল্পের টিম।
উপজেলা প্রশাসন জানায়, হাকালুকি হাওরের মৎস্যসম্পদ রক্ষা, অবৈধ জাল ব্যবহার বন্ধ এবং প্রাকৃতিকভাবে মাছের বংশবিস্তার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে মৎস্যসম্পদ রক্ষায় সবাইকে আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: