মৌলভীবাজারে ‘কাউয়া সামসু’ গ্রেপ্তার

মৌলভীবাজারে ‘কাউয়া সামসু’ গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

০১/০৯/২০২৬ ২২:১২:০৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজার সদর মডেল থানার ছিনতাইসহ সাত মামলার আসামি সামসুল ইসলাম ওরফে ‘কাউয়া সামসু’-কে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার সামসুল ইসলাম সিলেট জেলার শাহপরাণ (রহ.) থানার দত্তগ্রাম (খিদিরপুর) এলাকার মৃত আব্দুল মতিনের ছেলে।

পুলিশ জানায়, গত ২ আগস্ট সকাল আনুমানিক ৮টা ৩৫ মিনিটে মৌলভীবাজার সদর থানাধীন রঘুনন্দনপুর এলাকায় দেউয়ান শাহেল গাজীর বসতবাড়ির গেটের সামনে এক নারীর পথরোধ করে তিনজন। পরে ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে দুইটি স্বর্ণের ব্রেসলেট, দুইটি আংটি, একটি চেইন ও এক জোড়া কানের দুল জোরপূর্বক ছিনতাই করে নিয়ে যায়।

ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোপন তথ্যের ভিত্তিতে সামসুল ইসলামকে শনাক্ত করে পুলিশ। পরে শায়েস্তাগঞ্জে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সামসুল ছিনতাইয়ের ঘটনায় সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে।

পুলিশের রেকর্ডপত্র, পিসিপিআর ও সিডিএমএস পর্যালোচনা করে জানা গেছে, গ্রেপ্তার সামসুল ইসলামের বিরুদ্ধে সিলেট এসএমপির এয়ারপোর্ট, শাহপরাণ (রহ.), কোতোয়ালি মডেল থানা এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও হবিগঞ্জের নবীগঞ্জ থানায় মোট সাতটি মামলা রয়েছে।


নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad