বড়লেখায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

বড়লেখায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

০৭/০৯/২০২৬ ১৮:২২:২৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের বড়লেখায় পুকুরের পানিতে ডুবে সৃজয়ী দাস নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের পূর্ব লঘাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সৃজয়ী ওই গ্রামের শাওন দাসের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বেলা ১১টার দিকে সৃজয়ী বাড়িতে খেলছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে সৃজয়ীর মরদেহ ভাসতে দেখেন তারা।

পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান পানিতে ডুবে শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


হিফজুর রহমান / নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad