তাহিরপুরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র পরিচিতি সভা
Led Bottom Ad

তাহিরপুরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র পরিচিতি সভা

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

২০/০৮/২০২৫ ১৬:৪৮:০৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

Lসুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও পরিচিতি সভা করেছেন।


বুধবার  (২০ আগষ্ট ) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় তাহিরপুরে কর্মরত স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।


ইউএনও মেহেদী হাসান মানিক বলেন, “উন্নয়ন, সুশাসন ও জনসেবার জন্য প্রশাসন এবং সাংবাদিকদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। গঠনমূলক সমালোচনার মাধ্যমে প্রশাসনের ভুলত্রুটি চিহ্নিত হলে তা শুধরে নেওয়া সহজ হয়।”


তিনি আরও বলেন, তাহিরপুর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি সম্ভাবনাময়,মৎস্য অভয়াশ্রম টাংগুয়ার হাওর  ,খনিজ বালু- পাথরের নদী যাদুকাটা ,ও সীমান্ত ঘেঁষা , এই এলাকাকে সামনে এগিয়ে নিতে, গণমাধ্যমের আন্তরিকতার প্রয়োজন। আমি প্রাণপণ চেষ্টা করে ঢেলে সাজানোর চেষ্টা করবো। সবার সহযোগিতায় সফলতা সুনিশ্চিত হয়।আসুন আমরা সবাই মিলে তাহিরপুর উপজেলাকে ঢেলে সাজাই। 


সভায় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে ইউএনওকে অবহিত করেন এবং ভবিষ্যতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।


এসময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন  কর্মকর্তা মহিবুর রহমান,সাংবাদিক আবুল হোসেন, তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক  জাতীয় দৈনিক ভোরের ডাক এর প্রতিনিধি শামছুল আলম আখঞ্জী, উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক,  দৈনিক জৈন্তাবার্তার প্রতিনিধি রুকন উদ্দিন, দৈনিক ভোরের খবর এর তাহিরপুর উপজেলা প্রতিনিধি রাহাদ হাসান মুন্না, সাংবাদিক মিজানূর রহমান,দৈনিক প্রতিদিনের কাগজের প্রতিনিধি আঃ মান্নান প্রমুখ।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad