মধ্যনগরে নির্যাতনের অভিযোগে ট্রাইব্যুনালে নারীর মামলা
Led Bottom Ad

অপহরণ ও ধর্ষণ চেষ্টা

মধ্যনগরে নির্যাতনের অভিযোগে ট্রাইব্যুনালে নারীর মামলা

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২১/০৮/২০২৫ ১৮:৫৫:৪০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়নের চান্দালীপাড়া গ্রামের এক তালাকপ্রাপ্ত নারীকে অপহরণ ও ধর্ষণের চেষ্টার অভিযোগে, বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা করেছেন এক নারী। সুনামগঞ্জ জেলা ট্রাইব্যুনাল আদালতে ৫ জনকে আসামি করে গত রোববার (১৭ আগস্ট) মামলাটি করা হয়। আসামিরা হলেন- একই গ্রামের মুনসুর আলী (৩২), বাদীনির প্রাক্তন স্বামীর ছোট ভাই শামসুল হক (২৫), ইব্রাহিম মিয়া (৩০), নাজিম উদ্দীন (৪৮) ও মাজেদা বেগম (৩০)।


অভিযোগ সূত্রে জানা যায়, চান্দালীপাড়া গ্রামের তালাকপ্রাপ্ত ওই নারীকে (২৭) দীর্ঘদিন ধরে ১নং আসামি মুনসুর আলী কু'প্রস্তাব দিয়ে আসছিলেন। কিন্তু তিনি কু'প্রস্তাবে রাজি না হওয়ার কারণে, প্রায়েই তাকে তুলে নেওয়ার হুমকি দিতেন মুনসুর আলী। পরিশেষে গত ২৩ জুলাই সন্ধ্যা ৭টার সময় তিনি অপহরণের শিকার হন।


উল্লেখিত অভিযোগে জানা যায়, একই গ্রামের নাজিম উদ্দীনের স্ত্রী মাজেদা বেগম (৩০) বোরকা পরা অবস্থায় ভুক্তভোগীর বাড়ির পাশে এসে তাকে নাম ধরে ডাকেন। তিনি ডাকে সাড়া দিয়ে মাজেদার কাছে গেলে তাকে অজ্ঞান করে তুলে নিয়ে যায়। এরপর রাতের আঁধারে একটা নির্জন জায়গায় নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। পাশাপাশি তাকে শারীরিক নির্যাতনও করে। এ সময় তিনি চেচামেচি করলে ধারালো ছুরি দিয়ে তার ডান হাত কেটে দেয় এবং পাশবিক শারীরিক নির্যাতন চালায়।


অতঃপর শেষ রাতের দিকে মর্মান্তিক আহত এবং অচেতন অবস্থায় তাকে রাস্তার পাশে রেখে অভিযুক্তরা চলে যায়। পরে এক অটোরিকশা চালক তাকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা হাসপাতালের সামনে রেখে যায়। তখন কর্মরত ডাক্তাররা প্রাথমিক চিকিৎসা দিয়ে, ময়মনসিংহ হাসপাতালে রেফার করেন।


পরে তিনি কিছুটা সুস্থ হয়ে ৩০ জুলাই মধ্যনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তাছাড়া পরবর্তীতে জেলা ট্রাইব্যুনাল আদালতে মামলা করেন।


এ বিষয়ে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিবুর রহমান জানান, অভিযোগটির তদন্ত চলমান আছে। 

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad