নবীগঞ্জে কুশিয়ারা নদীতে অভিযান চালিয়ে ১৫ হাজার ঘনফুট বালু জব্দ
Led Bottom Ad

নবীগঞ্জে কুশিয়ারা নদীতে অভিযান চালিয়ে ১৫ হাজার ঘনফুট বালু জব্দ

মো. তাজুল ইসলাম,নবীগঞ্জ প্রতিনিধি

২৭/০৮/২০২৫ ২১:১৩:৫৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলাধীন কুশিয়ারা নদীতে অভিযান পরিচালনা করে ১৫,০০০ ঘনফুট বালি জব্দ করেছে নবীগঞ্জ উপজেলা প্রশাসন। বুধবার (২৭ আগষ্ট) অদ্য নবীগঞ্জ উপজেলার দীঘলবাগ এবং ইনাতগঞ্জ ইউনিয়নের পাশ দিয়ে ঘেঁষে যাওয়া কুশিয়ারা নদী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে দুপুর ২ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত প্রায় ৩ ঘন্টাব্যাপী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।


ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি, প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলেও অভিযান পরিচালনা করে প্রায় ১৫,০০০ ঘনফুট বালি জব্দ করা হয়।

পরবর্তীতে আর কেউ যেন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন না করে সে বিষয়ে সতর্ক করা হয়।


এ ব্যপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন বলেন, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad