ফেল করা শিক্ষার্থীদের ফরম পূরণ শুরু কবে, জানা গেল

ফেল করা শিক্ষার্থীদের ফরম পূরণ শুরু কবে, জানা গেল

প্রথম ডেস্ক

৩১/১০/২০২৬ ১৪:৪৯:৪৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

তাদের মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী। অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী।

ফেল করা শিক্ষার্থীরা আগামী এক মাসের মধ্যে নতুন করে পরীক্ষা দিতে পারবেন বলে জানান শিক্ষামন্ত্রী। তাদের পরীক্ষার বিষয়ে আগামী তিন দিনের মধ্যে নতুন তারিখ প্রকাশ করা হবে বলে জানান আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে তিনি বলেন, এইচএসসি ও সমমানে ফেল করা শিক্ষার্থীরা নতুন করে ফরম পূরণ করে পরীক্ষায় বসবেন। আগামী তিন দিনের মধ্যে পরীক্ষার নতুন তারিখ প্রকাশসহ একটি গাইডলাইন দেওয়া হবে। যেসব ফেল করা শিক্ষার্থী নতুন করে পরীক্ষায় বসবেন, তাদের অবশ্যই ফরম পূরণ করতে হবে।

জানা গেছে, এ বছর ১১টি শিক্ষাবোর্ডের অধীন পরীক্ষা দিয়েছিল ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী। এর মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। মোট পাস করা পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রীদের পাসের হার ৫৬ দশমিক ৩১ শতাংশ। আর ছাত্রদের পাসের হার ৪৭ দশমিক ৭৫ শতাংশ।

অন্যদিকে এবার পাস করা পরীক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ২০ হাজার ৩৬৩ জন। আর ছাত্রী ১৯ হাজার ৭২১ জন।

এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। ২০২৫ সালের এ পরীক্ষায় পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩। অর্থাৎ গতবারের চেয়ে পাসের হার ৬ দশমিক ৭১ শতাংশ কমেছে।

পূজা বাড়াইক/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad