বিক্ষোভে উত্তাল ফ্রান্স, রাস্তায় নামল ৩ লাখ মানুষ

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, রাস্তায় নামল ৩ লাখ মানুষ

প্রথম ডেস্ক

০১/১১/২০২৬ ১১:০৬:০৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও সরকারি সেবার মান নিয়ে অসন্তোষ থেকে ফ্রান্সে আবারও বিক্ষোভ শুরু হয়েছে। রাজধানী প্যারিসসহ দেশটির বিভিন্ন শহরে আয়োজিত কর্মসূচিতে অংশ নিয়েছেন তিন লাখ ২০ হাজারের বেশি মানুষ। এ সময় কয়েকটি স্থানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। আটক করা হয়েছে অন্তত ২৯০ জনকে।

শনিবার (৩১ অক্টোবর) ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, বিক্ষোভে অংশগ্রহণকারীদের মধ্যে প্রায় ৭০ হাজার ছিলেন রাজধানী প্যারিসের।

টানা তিন সপ্তাহ ধরে ছুটির দিনগুলোতে দেশটিতে এ ধরনের প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে। জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের ওপর তৈরি হওয়া চাপ এবং সরকারি সেবার মান নিয়ে অসন্তোষ আন্দোলনের অন্যতম কারণ। একই সঙ্গে আগামী কয়েক দিনের মধ্যে দেশজুড়ে সাধারণ ধর্মঘটের প্রস্তুতিও চলছে।

এর আগে দুই সপ্তাহ আগে অনুষ্ঠিত বিক্ষোভে ফ্রান্সের বিভিন্ন এলাকায় ভাঙচুর, সহিংসতা ও লুটপাটের ঘটনা ঘটেছিল। এবার একই ধরনের পরিস্থিতি এড়াতে আগেভাগেই নিরাপত্তাব্যবস্থা জোরদার করে কর্তৃপক্ষ। তবে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরও প্যারিসে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে।

ফ্রান্সের বাইরে ইউরোপের আরও কয়েকটি দেশেও একই ধরনের প্রতিবাদ কর্মসূচি দেখা গেছে। আলবেনিয়া, জার্মানি ও ইতালিতে বিক্ষোভ করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ব্রিটিশ সংবাদমাধ্যম প্রথম সিলেট প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপের বিভিন্ন দেশে তরুণদের বিক্ষোভে অংশ নেওয়ার প্রবণতা বাড়ছে।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad