মাধবপুরে সেনা অভিযানে মাদক কারবারি আটক
হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের তেমুনিয়া বাজার এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করা হয়েছে।
স্থানীয় ও গোয়েন্দা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে মাধবপুর সেনা ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। এসময় দেবপুর গ্রামের মর্তুজা আলীর ছেলে মোঃ শফিক ইসলামকে আটক করা হয়।
অভিযান চলাকালে তার কাছ থেকে ২০ কেজি গাঁজা ও দুটি মোবাইল ফোন জব্দ করে সেনা সদস্যরা। পরে আটককৃতকে জব্দকৃত মালামালসহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদ উল্ল্যা বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।
ডি আর ডি
মন্তব্য করুন: