নবীগঞ্জে সাবেক কাউন্সিলর মিজান গ্রেফতার
Led Bottom Ad

নবীগঞ্জে সাবেক কাউন্সিলর মিজান গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি., নবীগঞ্জ

০৬/০৯/২০২৫ ০০:৪৩:৩৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের নবীগঞ্জ থানা পুলিশের অভিযানে বিশেষ ক্ষমতা আইনের মামলায় উপজেলা বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের প্রতিষ্টাতা সভাপতি, সাবেক উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর মিজানুর রহমান মিজান (৫৫ )কে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মিজান পৌর এলাকার গন্ধ্যা গ্রামের আব্দুল জব্বারের পুত্র।


পুলিশ সুত্রে জানাযায়, বিশেষ অভিযানের অংশ হিসেবে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শেখ কামরুজ্জামান এর দিকনির্দেশনায় এসআই সুমন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৮টার দিকে গন্ধ্যা গ্রামের নিজ বাড়ী থেকে মিজানুর রহমান মিজানকে গ্রেফতার করা হয়।


 গ্রেফতারকৃত মিজানুর রহমানের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় দায়েরকৃত গত ১৯ ফেব্রুয়ারি ২০২৫ইংরেজী তারিখে স্পেশাল মামলায় নং-১৫ তদন্তে সন্দেহভাজন আসামী হিসেবে প্রাথমিকভাবে প্রমান পাওয়া গেছে। এছাড়া তার বিরুদ্ধে ঢাকা সিলেট মহাসড়কে গাড়ি পুড়ানোর মামলায় জড়িত থাকার প্রমান তদন্তে পাওয়া গেছে।



এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কমকর্তা ওসি শেখ কামরুজ্জামান বলেন, নবীগঞ্জ থানা পুলিশের ‘ডেভিল হান্ট’ অভিযানে নিয়মিতভাবে আইন-শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযান সবসময় অব্যাহত থাকবে। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ পেশাদারিত্ব ও সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। গ্রেফতারকৃত মিজান ঢাকা সিলেট মহাসড়কের গাড়ি পুড়ানোর মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে মিজানকে গ্রেফতার করা হয়েছে।


মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad