ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি পরিবর্তনের দাবি করায়
নবীগঞ্জে সব মিটার বন্ধ করে দেওয়ার হুমকী পল্লী বিদ্যুৎ কেন্দ্রের ইনচার্জ’র
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বৈদ্যুতিক গাছের পুরনো ঝুঁকিপূর্ণ খুঁটি পরিবর্তনের দাবি করায় গ্রামের সব মিটার খুলে নেওয়ার হুমকি দিয়েছে দেবপাড়া বাজার পল্লী বিদ্যুৎ কেন্দ্রের ইনচার্জ আলমগীর মিয়া।
জানা যায়, গত আগষ্ট মাসে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদর ঘাট গ্রামে পল্লী বিদ্যুতের গাছের সকল পুরাতন খুঁটি পরিবর্তন করে পল্লী বিদ্যুতের কর্মচারীরা। মাসের শেষ দিকে সবকটি খুঁটি পরিবর্তন হলেও সদর ঘাট গ্রামের দক্ষিণ পাড়ার এলাইচ মিয়ার বাড়ির পাশের খুঁটি পরিবর্তন করা হয়নি। ২৮ আগষ্ট (বুধবার) পল্লী বিদ্যুতের লোকজন খুঁটি পরিবর্তন না করে বৈদ্যুতিক ক্যাবল পরিবর্তন করতে দেখে অপর পাশের বাড়ির মো. তাজুল ইসলাম ঝুঁকিপূর্ণ খুঁটি পরিবর্তন করে ক্যাবল পরিবর্তনের দাবি জানিয়ে নবীগঞ্জ পল্লী বিদ্যুতের ডিজিএম'র কাছে কল দেন।
পাশাপাশি খুঁটি পরিবর্তনকারী টিকাদার খুঁটি পরিবর্তন খবর ও জানান। খুঁটির নির্ধারিত জায়গা থেকে জাগার মালিকের কাছ থেকে টাকার বিনিময়ে খুঁটিকে সরিয়ে রাস্তার উপর আনতে দেখা গেছে।
সব কিছু শুনার পরে ডিজিএম দেবপাড়া ইনচার্জ আলমগীর মিয়ার সাথে যোগাযোগ করার জন্য বলেন। ভুক্তভোগী পরে আলমগীর মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি এটা এখন পরিবর্তন করবেন না বলে জানান এবং বাজারে এসে স্থানীয় বিভিন্ন দলের নেতাকর্মী এবং মুরব্বিদের অবহিত করে বলেন খুঁটিতে যদি তাড় টানাতে না দেওয়া হয় তাহলে সদর ঘাটের সকল মিটার খুলে নেওয়ার হুমকি প্রদান করেন আলমগীর।
ইনচার্জ আলমগীর মিয়ার তোপের মুখে পরে তাজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করেন স্থানীয় বিভিন্ন দলের নেতাকর্মী এবং মুরব্বিরা। সকলের সমন্বয়ে পরে তিন দিনের ভিতরে খুঁটি পরিবর্তন করে দেবেন বলে আশ্বাস দেন আলমগীর। কিন্তু এক সপ্তাহ পাড় হয়ে গেলেও খুঁটি পরিবর্তনের কোনো নাম নেই।
স্থানীয় নেতাকর্মীদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, আমরা ইনচার্জ আলমগীরের সাথে কথা বলে ব্যর্থ হয়েছি। আলমগীর আমাদেরকে দেওয়া কথা সে রাখেনি।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: