হবিগঞ্জে বিজিবি-সেনাবাহিনীর যৌথ অভিযান : ৪ কোটি ৬৯ লাখ টাকার ভারতীয় পণ্য উদ্ধার
Led Bottom Ad

হবিগঞ্জে বিজিবি-সেনাবাহিনীর যৌথ অভিযান : ৪ কোটি ৬৯ লাখ টাকার ভারতীয় পণ্য উদ্ধার

রাজীব দেব রায় রাজু,মাধবপুর প্রতিনিধি

০৭/০৯/২০২৫ ১১:৫৪:১৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জে বিজিবি ও সেনাবাহিনীর যৌথ অভিযানে একদিনেই প্রায় ৪ কোটি ৬৯ লাখ টাকার ভারতীয় পণ্য উদ্ধার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) ও সেনাবাহিনী জেলার বিভিন্ন স্থানে মোট ৯টি অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।


বিজিবির পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ৬ সেপ্টেম্বর সকালে বানিয়াচং উপজেলার বাঘজোড় বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় একটি পরিত্যক্ত গোডাউন থেকে ভারতীয় শাহী জিরা ও ফুচকা ভর্তি একটি কাভার্ড ভ্যান ও তিনটি ট্রাক জব্দ করা হয়। এসব পণ্যের বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৪৬ লাখ ৬২ হাজার ৫০০ টাকা। এছাড়া মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া মুক্তিযোদ্ধা চত্বরে পাঁচটি পৃথক অভিযানে একটি ড্রাম ট্রাক, একটি মাইক্রোবাস ও একটি ট্রাক তল্লাশি করে ভারতীয় ফুচকা, জিরা ও চকলেট উদ্ধার করা হয়। এসবের মূল্য প্রায় ১ কোটি ৬১ লাখ ১৭ হাজার টাকা। অন্যদিকে মনতলা, হরিণখোলা, কাকমারাছড়া, গুটিবাড়ি ও সিন্দুরখান এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গাঁজা, ভারতীয় শাড়ি ও ফুচকা জব্দ করা হয়। এসব পণ্যের বাজারমূল্য প্রায় ৬১ লাখ ৭৫ হাজার টাকা।


হবিগঞ্জ ৫৫ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, দেশের সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। চোরাচালান ও মাদক প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সেনাবাহিনীর সহযোগিতায় বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যসমূহ হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad