হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে ইমামদের অংশগ্রহণে জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে এবং নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল মোস্তফা সোহেলের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার, হবিগঞ্জের উপ-পরিচালক মো. মঈনুল হক, মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম এবং মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সহিদ উল্লাহ। এছাড়াও বক্তব্য রাখেন নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. মন্তাজ মিয়া, মাওলানা ইব্রাহিম সিদ্দিকী, ইউপি সদস্য নুরুল হাসান তপু, হারিছ উদ্দিন লালু, সন্তোষ মুন্ডা, বাবুল চৌহান, দুলাল ঘোষ, খসরু মিয়া, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য শ্যামলী রাণী দেব, সোমা রেলী ও সাফিয়া খাতুন।
কর্মশালায় নোয়াপাড়া ইউনিয়নের ৩৯টি মসজিদের ইমাম অংশগ্রহণ করেন। এ সময় জেলা প্রশাসক অংশগ্রহণকারীদের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্টার বিতরণ করেন।
মন্তব্য করুন: