নবীগঞ্জে সংঘর্ষে নিহত সাব্বিরের পরিবারকে উপজেলা প্রশাসনের অনুদান
Led Bottom Ad

নবীগঞ্জে সংঘর্ষে নিহত সাব্বিরের পরিবারকে উপজেলা প্রশাসনের অনুদান

নিজস্ব প্রতিনিধি., নবীগঞ্জ

০৭/০৯/২০২৫ ২০:২৩:২০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় দুই গ্রামের সংঘর্ষে নিহত সাব্বিরের পরিবারকে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন নিজ কার্যালয়ে নিহতের বাবা রফি মিয়া এবং তার স্ত্রীর হাতে এ অনুদান তুলে দেন এবং নিহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে পরিবারকে ধৈর্য্য ধারণ করার জন্য শান্তনা দেন।


উল্লেখ্য, গত (১ সেপ্টেম্বর) সোমবার সিএনজি ও অটোরিকশা স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। ঐদিন রাতে মাইকিং করে পরদিন সকালে সংঘর্ষে জড়ায় চার গ্রামের মানুষ। এতে সাব্বির আহমেদ (৩৭) নামে এক যুবক নিহত এবং অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়।


নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন জানান, উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে নিহত সাব্বির আহমেদ এর  স্ত্রীকে একটা সেলাই মেশিন, পরিবারকে এক প্যাকেট শুকনা খাবার (চাল, তেল, ডাল) এবং বাচ্চাদের পড়াশোনার জন্য ৫০০০/- টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। ছেলেরা যাতে বিনা বেতনে পড়াশোনা করতে পারেন সে ব্যবস্থা করে দেওয়ার আশ্বাসও দেন তিনি।


তিনি আরো বলেন, নিহত সাব্বিরের অসহায় পরিবারের পাশে দাঁড়াতে আমাদের পক্ষ থেকে এই সামান্য অনুদান দিয়েছি, পরবর্তীতেও তাদের খোঁজ খবর নেওয়া হবে বলে জানান তিনি।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad