নবীগঞ্জে অবৈধ সিসা কারখানায় প্রশাসনের অভিযান : ৩০ হাজার টাকা জরিমানা
Led Bottom Ad

নবীগঞ্জে অবৈধ সিসা কারখানায় প্রশাসনের অভিযান : ৩০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি., নবীগঞ্জ

০৭/০৯/২০২৫ ২১:৩১:৩৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নে বিবিয়ানা গ্যাস কূপের দক্ষিণ পাশে অবৈধভাবে পরিচালিত সিসা তৈরির কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম।

অভিযানকালে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে কারখানার মূল উদ্যোক্তারা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে দুইজন কর্মচারীকে আটক করা হয়। পরে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬(গ) ধারায় তাদের বিরুদ্ধে দণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

এসময় আদালত নবীগঞ্জের বেলাল আহমেদের পুত্র হোসাইন আহমদকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২০ দিনের কারাদণ্ড ও গিয়াস উদ্দিনের পুত্র আসাদুল্লাহকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডে দণ্ডিত করেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম বলেন, “অবৈধভাবে সিসা গলানোর ফলে পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই এ ধরনের কারখানার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।”

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad